× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ : ইসি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৫:৩২ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৬:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ষষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গড়ে ৩৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) বিদায়ি সচিব জাহাংগীর আলম। 

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার ও নবাগত সচিব শফিউল আজিমের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, ‘তৃতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়েছে। ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তাই ভোট পড়ার হার আরও বাড়তে পারে।’

বুধবার ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের হার ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে। নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে।’

বৃহস্পতিবারের একই সংবাদ সম্মেলনে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে গণমাধ্যমকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আমি সব সময় মুক্ত তথ্য প্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাস করি। এজন্য দীর্ঘ ২৯ বছরের চাকরি জীবনে কাজ করতে গিয়ে আমি অসাধারণ প্রতিদানও পেয়েছি।’ 

তিনি আরও বলেছেন, ‘আমরা তো রাজনীতির ভিতরেই বসবাস করি। সরকার, রাজনৈতিক দল, জনগণ এ  সবকিছু মিলিয়েই গণতন্ত্র। এখানে কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। কিন্তু আপনাদের যেটা প্রাপ্য, সেটা একশভাগ দেওয়া সম্ভব।’

এদিকে বিদায়ি ইসি সচিব জাহাংগীর সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকত না। তাই দেওয়া সম্ভব হতো না। তবে আমাদের স্বচ্ছতায় কোনো ঘাটতি ছিল না। বিদায় বেলায় আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা