× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৩ ‘ক্রাইসিস ইয়ার’, সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা ও সংকট দেখা দিয়েছে। এ সংকট আগামী বছর আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক নানা সংস্থা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকেই দেশের মানুষকে সতর্ক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালকে ‘ক্রাইসিস ইয়ার’ আশঙ্কায় সবাইকে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ফেডারেল রিজার্ভ, করোনা মহামারি-পরবর্তী অবস্থা এবং খাদ্য উৎপাদন কমে যাওয়ায় ২০২৩ সালকে ‘ক্রাইসিস ইয়ার’ বলা হচ্ছে। সবাইকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছেন, যেকোনো অবস্থায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

এ ছাড়া তিনি বিদেশে দক্ষ জনবল পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা