× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-পাসপোর্ট প্রকল্পের ব্যয় বাড়ল আরও ৪৫ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ১৭:৩৬ পিএম

ই-পাসপোর্ট প্রকল্পের ব্যয় বাড়ল আরও ৪৫ কোটি টাকা

বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের অপারেশন সাপোর্টের ব্যয় তৃতীয়বারের মতো বাড়াল সরকার। এই প্রকল্পের ব্যয় তিন দফায় বেড়েছে ১৭০ কোটি টাকার বেশি বা ৫ দশমিক ১৯ শতাংশ। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা।

সোমবার (২৭ মে) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, সুরক্ষা সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের অপারেশন সাপোর্টের তৃতীয় ভেরিয়েশন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।

তৃতীয় ভেরিয়েশন বাবদ ৪৬ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা।

প্রকল্পটির মূলচুক্তি মূল্য ছিল ৩ হাজার ৩৩৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা। প্রথম দফায় এর ব্যয় বাড়ানো হয় ৪০ লাখ ৯২ হাজার ৪৩৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা। 

এরপর দ্বিতীয় দফায় প্রকল্পটির ব্যয় আরও ৯০ লাখ ৩০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৭৪ টাকা বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় ব্যয় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা বাড়ানোর মাধ্যমে প্রকল্পটির ব্যয় মোট বাড়ল ১৭৩ কেটি ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা