প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১২:২৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৪:০৪ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশের ৫৯ জেলার চেয়ারম্যান নিজ নিজ আসনে দাঁড়িয়ে শপথ পাঠ করেন। এ ছাড়া জেলা পরিষদের সদস্য ও নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ অনুষ্ঠান হয়।
গত ১৭ অক্টোবর সারা দেশের ৫৯টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ সিনিয়র সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয় সচিব মো. ইব্রাহিম। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।