× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

উন্নয়নের নামে বৃক্ষনিধন

শামীমা আফরিন

প্রকাশ : ১৫ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উন্নয়নের নামে কি আমরা নিজেদের বাসযোগ্য পৃথিবীটুকুই ধ্বংস করছি? প্রশস্ত সড়ক, বহুতল ভবন ও শিল্পকারখানা নির্মাণের আড়ালে নির্বিচারে বৃক্ষনিধন আমাদের পরিবেশকে ক্রমেই বিপন্ন করছে। অথচ প্রকৃতিকে ধ্বংস করে যে উন্নয়ন, তা কখনও টেকসই হতে পারে না।

২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১৯৮৯ থেকে ২০২০ সালের মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট উদ্ভিদ আচ্ছাদন কমেছে ৫৬ শতাংশ। একই সময়ে সুস্থ সবুজ আচ্ছাদন ১৭ শতাংশ থেকে নেমে এসেছে মাত্র ২ শতাংশে। নগরায়ণের চাপে হারিয়ে যাচ্ছে আমাদের সবুজ আশ্রয়।

বৃক্ষ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো ও বৃষ্টির পানি মাটিতে প্রবেশে সহায়তা করে। গাছ কমে গেলে কংক্রিটের বিস্তার নগরকে আরও উত্তপ্ত করে তোলে। বাড়ে জলাবদ্ধতা ও দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি। বনভূমি ধ্বংসের ফলে বন্য প্রাণীর আবাসস্থল বিলুপ্ত হয়, ব্যাহত হয় জীববৈচিত্র্য। এর পরিণতি ভোগ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় জরুরি। প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব বিবেচনা, বিকল্প নকশায় গাছ রক্ষা এবং অনিবার্য ক্ষেত্রে উপযুক্ত স্থানে নতুন গাছ রোপণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বনভূমি সংরক্ষণ ও পরিবেশ বিষয়ক আইন কার্যকর করা প্রয়োজন।

প্রকৃতি রক্ষার দায়িত্ব সরকার ও নাগরিকÑ সবার। একটি গাছ কাটা মানে শুধু সবুজ হারানো নয়, ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানই হোক আমাদের অঙ্গীকার।


লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা