× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ ক্যাম্পাস চাই

রফিক আহমাদ শান্নি

প্রকাশ : ১৫ মিনিট আগে

গত ১০ নভেম্বর মধ্যাহ্নে ব্যবসায় শিক্ষা অনুষদের (FBS) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গত ১০ নভেম্বর মধ্যাহ্নে ব্যবসায় শিক্ষা অনুষদের (FBS) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যাকে শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় বাড়ি মনে করে। অথচ সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই যদি নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে এর চেয়ে উদ্বেগজনক ও লজ্জাজনক বিষয় আর কী হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একই দিনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

গত ১০ নভেম্বর মধ্যাহ্নে ব্যবসায় শিক্ষা অনুষদের (FBS) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানেই থেমে নেই ঘটনা। গত কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। ছেলেদের হলের পাশাপাশি বাদ পড়েনি মেয়েদের হলও। রাতে স্যার এ এফ রহমান হল ও জহুরুল হক হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

বিশেষ করে, জহুরুল হক হলের গেটে ককটেল পড়ে থাকা এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একবার ভাবুন, যে শিক্ষার্থী সকালে ক্লাসে যাওয়ার জন্য হল থেকে বের হয়, বিকালে লাইব্রেরিতে পড়তে বসে, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে হাঁটে, তার প্রতিটি পদক্ষেপে যদি নিরাপত্তার শঙ্কা কাজ করে, তা হলে সে কীভাবে স্বাভাবিক শিক্ষাজীবন অতিবাহিত করবে?

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পেরেছে? প্রশাসনের এমন উদাসীনতা বারবার শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। ক্যাম্পাসের এমন অস্বস্তিকর ও অনিরাপদ পরিস্থিতি মোকাবিলা করা এখন সময়ের দাবি। প্রশাসনের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।


লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা