× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তায় কৃষির গুরুত্ব

ড. এস এম জাহাঙ্গীর আলম

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৯ এএম

ড. এস এম জাহাঙ্গীর আলম। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

ড. এস এম জাহাঙ্গীর আলম। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ

মানুষের মৌলিক অধিকার অন্ন। এজন্য প্রথম এবং প্রধান ধাপ হলো সবার আগে খাদ্য। আর নিরাপদ খাদ্য দিয়ে যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না যায় তা হলে মানব জীবনই বৃথা। কৃষিতে নারী- এ কথা আর নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। কেননা সব সংস্কৃতির আদি সংস্কৃতি কৃষি। আর কৃষি সংস্কৃতির অগ্রদূত নারী। পুরো পৃথিবী একটা বড় গ্রাম। আর গ্রামের দরিদ্রতা পৃথিবীকে টলটলায়মান করে ভঙ্গুর করে নড়বড়ে করে। সুতরাং গ্রামীণ দরিদ্রতার জাঁতাকল থেকে মুক্তি পাওয়ার সব ব্যবস্থা আমাদের করতেই হবে। জেলে কিংবা জেলে সম্প্রদায় আমাদের গ্রামীণ তথা দেশে অর্থনীতি এবং পুষ্টির বিরাট অংশের জিম্মাদার। ক্ষুদ্র কৃষক তো কৃষির মূলভিত্তি। গ্রামীণ যুবকের ধনাত্মক উচ্ছ্বাসে গ্রামগুলো প্রাণবন্ত হয়।

আমাদের খাদ্য আর পরিবেশ যদি সুসম্মত না হয় তা হলে আমাদের বাঁচা দায় হয়ে যায়। খাদ্য ছাড়া আমাদের জীবন চলে না। কিন্তু এর মাঝেও ভবিষ্যতের খাদ্যের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আর পরিকল্পনা থাকতে হবে। গাছ আমাদের জীবনের জন্য এক বড় আমানত এবং নিয়ামত। সুতরাং জীবনের জন্য গাছÑ এ কথা বলার অপেক্ষা রাখে না। খাদ্য শুধু খেলেই চলবে না। খাদ্য ও পুষ্টির সমন্বয়ে আমাদের খাদ্য তালিকা সুনিশ্চিত সমৃদ্ধ করতে হবে। আমাদের প্রকৃতি আমাদের কল্যাণে ব্যঞ্জরিতভাবে বিস্তৃত আছে বিশ্বময়। পানির অপর নাম জীবন, সুতরাং জীবনের জন্য পানি অপরিহার্য। এক দল বা এক এলাকার জন্য খাদ্য নিশ্চিত হলে হবে না। খাদ্য হতে হবে সর্বজনীন সবার জন্য পরিমাণমতো পরিমিত। আর সে কারণে আমরা ক্ষুধা আর পুষ্টির বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি। এজন্যই তো খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বিবেচনা করে করতে হবে।

গ্রামীণ দারিদ্র্যবিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি। এর মূল কারণ গ্রামীণ দরিদ্রতা দূর করে মানুষের প্রয়োজনীয় খাদ্য জোগান ও প্রাপ্তি নিশ্চিত করা। আর সামাজিক নিরাপত্তা বা সুরক্ষা মানে সমাজে বসবাসরত সবাইকে তাদের মৌলিক চাহিদার বিষয়গুলোকে আকাঙ্ক্ষা অনুযায়ী নিশ্চিত করা। এরা একে অপরের সাথে সম্পৃক্তযুক্ত। সমাজের বিভিন্ন কাজে সুযোগ সৃষ্টি, খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অর্থ এবং সংশ্লিষ্ট সেবাসমূহ, যা সমাজের মানুষকে তার ক্ষুধা ও দারিদ্র্য থেকে পরিত্রাণ রাখবে। একটি সুখী, সুন্দর জীবন যাপনের পথ সুগম করবে। প্রতিপাদ্য-ভিত্তিক বিশ্লেষণে গেলে প্রথমেই আসেÑ কেন সামাজিক সুরক্ষা জরুরি? 

সামাজিক কারণে যখন কোন পরিবারের প্রয়োজনীয় আয় করা সম্ভব হয় না, তারা দুঃখকষ্ট, যাতনার মধ্যে জীবন যাপন করে, ক্ষুধায় অন্ন পায় না, শীতে বস্ত্র পায় না, অসুখে ওষুধ পায় না, তখন সে সমাজ আক্ষরিক আর বাস্তব অর্থে মূল্যহীন হয়ে পড়ে। সামাজিক নিরাপত্তা মানে বোঝায় কিছু নীতি, আইনকানুন, কর্মসূচি যার মাধ্যমে যারা অন্ন, বস্ত্র, আশ্রয় থেকে বঞ্চিত তাদের সামান্য কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করা। সামাজিক নিরাপত্তা মানে বৃহত্তর কল্যাণে সমন্বিত কার্যক্রম, গরিবদের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা এবং তাদের অধিকার নিশ্চিত করার কিছু সমন্বিত কার্যক্রম। সমাজের মানুষের জন্য কিছু করা মানে আর্থিক সহযোগিতা কিংবা সরাসরি কিছু দেওয়া। কখনও উপকরণ কখনও আর্থিক সহযোগিতা। অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যÑ এসবই সামাজিক নিরাপত্তার মধ্যে পড়ে। শিক্ষা জাতির মেরুদণ্ডÑ এ কথাকে প্রমাণ করার জন্য পিছিয়ে পড়া মানুষের শিক্ষাকে সার্বিকভাবে অনুপ্রাণিত করতে হবে। এ ক্ষেত্রে বিনামূল্যে বই, খাতা, কলম, পেনসিল বিতরণ শিক্ষাভাতা স্কুলে টিফিনের ব্যবস্থাসহ আরও অন্যান্য কাজ থেকে পিছিয়ে পড়া সমাজে লেখাপড়ার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বহুলাংশে বাড়িয়ে দেয়।

সামাজিক নিরাপত্তা একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এর মানে এই নয় যে, সমাজের মানুষকে শুধু ক্ষুধা, দারিদ্র্য থেকে দূরে রাখবে। এটি অবশ্যই আরও অনেক কিছু। এটি সমাজের মানুষকে তাদের খাদ্য উৎপাদন বাড়াবে, খাদ্যগ্রহণ আর প্রাসঙ্গিকতাকে আরও নিরাপদ আর নিশ্চিত করে। সামাজিক নিরাপত্তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো ২০১৩ সনে পৃথিবীব্যাপী সামাজিক নিরাপত্তার ম্যাধমে ১৫০ মিলিয়ন মানুষকে পরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। আমরা তো জানি উন্নয়নশীল দেশের ৭৫% বেশি মানুষ কাঙ্ক্ষিত পুষ্টি থেকে বঞ্চিত। তারা তাদের চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। এ অপুষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষিই তাদের জীবন ধারণের মূল উপাদান। এ কারণেই কৃষক এবং কৃষির সাথে যারা সম্পৃক্ত তাদের বিভিন্নমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

সামাজিক নিরাপত্তার অভাবে সেখানকার পরিকল্পনা উৎপাদন বিপণন সবকিছুই বাধাগ্রস্ত হয়, থমকে দাঁড়ায়। খাদ্য নিরাপত্তা মানে শুধু খাদ্যে পর্যাপ্ততা-ই নয় বরং খাদ্য উৎপাদন আর খাদ্যগ্রহণও বুঝায়। সামাজিক নিরাপত্তা আমাদের সুখশান্তি আর কল্যাণময় বসবাসের নিশ্চয়তা দেয়। এখানে মানুষের মৌলিক অধিকার আর প্রাপ্তিগুলোকে আরও বিশুদ্ধভাবে সংজ্ঞায়িত করে। পারস্পরিক বন্ধনকে আরও অটুট সুদৃঢ় করে। ব্যক্তিগত বন্ধন থেকে পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন থেকে সামাজিক বন্ধন আর সামাজিক বন্ধন থেকে জাতি বন্ধন সৃষ্টি হয়। তবে সামাজিক বন্ধনের মূল্য ব্যাপ্তি গভীরতা সবকিছুর চেয়ে বেশি। কেননা আমাদের সুখ-দুঃখ, হাসিকান্না, বিপদ-আপদ সবকিছুতে আমরা পরস্পরের কাছে অলিখিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রয়োজনে সমাজ এগিয়ে আসে আপন দায়ে আপন মহিমার দায়িত্বে। সামাজিক আচার-আচরণে এখনও অনেক অনন্য সুন্দর গেঁথে আছে আমাদের জীবনে। এখানকার কৃষি আরও সুদৃঢ় বন্ধনে আটকা পড়ে আছে। একজনের বীজ অন্যের জমিতে, একজনের সার অন্যের জমিতে। একজনের গরু দিয়ে অন্যের জমি চাষ করা, একজনের কাজের লোড বেশি হলে অন্য সবাই মিলে সম্মিলিতভাবে বৃহৎ কলেবরের কাজকে সহজ আর সরল করে দেওয়ার রীতি এখনও প্রমাণ করে এ সমাজ অনেক সুন্দর সম্মিলিত।

সরকার সাংবিধানিকভাবে জনগণের সামাজিক নিরাপত্তা বিধান করতে দায়বদ্ধ। অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষি তাদের প্রধান জীবিকা। সকলের মৌলিক চাহিদা পূরণের সাথে সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে কৃষক তার সামাজিক ও পরিবেশের বাধাগুলো আরও দৃঢ়ভাবে মোকাবিলা করতে পারবে, যা উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, কৃষিতে কর্মসংস্থান, কৃষির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদান রাখবে। কেননা কৃষকরাই হচ্ছে গ্রামীণ উন্নয়নের একমাত্র শক্তি এবং দারিদ্র্য চক্র ভাঙার শক্তিশালী হাতিয়ার। 

গ্রামীণ জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে স্বল্প সুদে এবং সহজে কৃষি ঋণপ্রাপ্তি নিশ্চিত করা, কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষি ভর্তুকি প্রদান, কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্বোধন ও কৃষকের মাঝে বিস্তার, কৃষিতে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, খামার যান্ত্রিকীকরণ, সঠিক সময়ে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি করা উল্লেখযোগ্য। সরকারের দক্ষ পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা অব্যাহত রাখতে পারলে গ্রামীণ জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার সাথে সাথে সুষম খাদ্য নিশ্চিত করার জন্য ফসল উৎপাদনের পাশাপাশি হাঁস-মুরগি, গবাদিপশু পালন ও মাছ চাষের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে কৃষিক্ষেত্রে সিংহভাগ সাফল্য এসেছে এদেশের কৃষক ও কৃষিজীবীদের অক্লান্ত প্রচেষ্টায়। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ও মানসম্মত জীবনযাপনের জন্য কৃষিখাত উন্নতি অত্যাবশ্যক। এর মাধ্যমেই আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে এবং সমাজের উন্নয়ন সাধিত হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের সুষ্ঠু উন্নয়নই পারে আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা তথা দারিদ্র্যের দুষ্টচক্রের অবসান ঘটাতে। বিশ্ব খাদ্য দিবস বারবার আসবে নতুন নতুন প্রতিপাদ্য নিয়ে। আমাদের উচিত নির্ধারিত প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে কার্যকরভাবে কাজ করে যাওয়া। আমরা চাই, আমাদের চাহিদা হলো প্রতিটি প্রতিপাদ্যের ওপর যথাযথভাবে কাজ হবে আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে। আমাদের সামাজিক কৃষিভিত্তিক নিরাপত্তা যত বেশি নিরাপদ নিশ্চিত হবে আমাদের গ্রামীণ দারিদ্র্যমুক্ত সুন্দর সাবলীল জীবন যাপন তত সুখকর হবে। গ্রামের অভাব, অনটন কমে গিয়ে একটি উন্নতর ও কাঙ্ক্ষিত কল্যাণময় সমাজব্যবস্থার ভিত্তি স্থাপন হবে।


লেখক: সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা