× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যমূল্য: বিপর্যস্ত সাধারণ মানুষ

জান্নাত আক্তার শিলা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১১:৩৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হেশেল বলতে রান্নাঘর নয়, একটি পরিবারের অন্নসংস্থানের কেন্দ্র বোঝায়। চাল, ডাল, তেল, লবণ, সবজি, মাছ-মাংসের দাম বাড়লে প্রথম ধাক্কা লাগে হেঁশেলেই। নির্দিষ্ট আয়ের মানুষের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেবল অর্থনৈতিক ঘাটতি নয়, প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। বাজারের ব্যাগ হাতে ঘরে ফেরা মানুষের মুখে আজ হতাশার ছাপ স্পষ্ট। যে টাকায় একসময় সপ্তাহের বাজার হতো, আজ তা দিয়ে দু-তিন দিনের বাজার করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বলতে বোঝায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়া, যার সঙ্গে মানুষের আয়ের হিসাব মেলে না। চাল, আটা, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আলু, ডিম ও মাছ-মাংসের মতো পণ্যের দাম বাড়লে সমাজের সর্বস্তরের মানুষ প্রভাবিত হয়। তবে যাদের আয় সীমিত, তাদের জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কৃত্রিমভাবে সৃষ্ট দুর্যোগ। কারণ তাদের আয়ের সিংহভাগই খাদ্যের পেছনে ব্যয় হয়। ফলে দামের সামান্য বৃদ্ধিও তাদের পুরো সংসারের মাসিক হিসাব এলোমেলো হয়ে যায়। আয় যেখানে প্রায় একই থাকে, খরচ সেখানে বাড়তেই থাকে। ফলে গৃহিণীকে প্রতিনিয়ত বাজেট কাটছাঁট করতে হয়। পাতের মাছ-মাংস অর্থাৎ আমিষের পরিমাণ কমে যায়, ডিম, দুধ, ফল প্রায় বিলাসিতা হয়ে ওঠে।

খাবারের পেছনে বেশি খরচ হওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা ও সঞ্চয়ের টাকা কমে যায়। অনেক সময় অসুস্থ হলেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা যায় না। ঋণের বোঝা বাড়ে, কেউ কেউ দোকানে বাকিতে সংসার চালাতে বাধ্য হয়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের পাশাপাশি দিনমজুর, রিকশাচালক ক্ষুদ্র চাকরিজীবীরা সবচেয়ে বিপদে পড়েন। মধ্যবিত্তরা না পারেন লাইনে দাঁড়িয়ে কম মূল্যে টিসিবির পণ্য কিনতে, না পারেন কারও কাছে ধার নিতে এই নীরব কান্না ও

দীর্ঘশ্বাস এখন ঘরে ঘরে

দ্রব্যমূল্যের দাম রাতারাতি বেড়ে গেলেও পুনরায় স্বস্তির মূল্যে নিয়ে আসা সময়সাপেক্ষ ব্যাপার। তবে নিন্মোক্ত ব্যবস্থাগ্রহণের মাধ্যমে নিত্য পণ্যসামগ্রীর মূল্য সাধারণ মানুষের নাগালে রাখা সম্ভব। প্রথমত, কঠোর বাজার মনিটরিং ও সিন্ডিকেট দমন। প্রশাসনকে নিয়মিত এবং সঠিকভাবে বাজার তদারকি করতে হবে। অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জরিমানা এবং কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়ত, মধ্যস্বত্বভোগী নয় বরং কৃষক ও ভোক্তার সরাসরি সংযোগ নিশ্চিত করা। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থাগ্রহণ। তৃতীয়ত, পরিবহন চাঁদাবাজি বন্ধ করা। মহাসড়ক ও পাইকারি বাজারে, পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি কঠোরভাবে দমন করতে হবে। চতুর্থত, টিসিবির আওতা ও সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি করা। নিম্ন ও মধ্যবিত্তের জন্য টিসিবির মাধ্যমে চাল, ডাল, তেল ও পেঁয়াজ সাশ্রয়ী মূল্যে বিক্রির পরিমাণ এবং কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে।

মানুষের আয় ও নিত্যপণ্যের দামের ভারসাম্য না থাকলে কোনো উন্নয়নই সাধারণ মানুষের কাছে অর্থবহ হয় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা কেবল অর্থনৈতিক নয়, নৈতিক ও মানবিক দায়িত্বও বটে। সরকার, ব্যবসায়ী ও ভোক্তা, সবার সম্মিলিত দায়িত্বশীলতা ও সদিচ্ছাই পারে হেঁশেলের এই সংকট কমিয়ে প্রতিটি পরিবারে স্বস্তির নিশ্চিত করতে।

আর খাদ্যের সরবরাহ নিশ্চিত না করতে পারলে দেশে পারিবারিক বিপর্যয় এর সাথে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে। তাই দেশকে উন্নত, সমৃদ্ধ ও বিশ্বের সাথে একযোগে এগিয়ে চলা নিশ্চিত করতে খাবারের সরবরাহ সবচেয়ে আগে নিশ্চিত করতে হবে। যখন দেশের প্রতিটি পরিবারের হেঁশেলে নিশ্চিন্তে হাঁড়ি চড়বে, তখনই একটি দেশ উন্নত দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি পাবে।

লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা