× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

শিশুর হাতে শ্রমের শিকল

মোর্শেদা রহমান মিতালি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম

ছোট-বড় কলকারখানা থেকে শুরু করে পাথর ভাঙা, ভিক্ষাবৃত্তি করা, বাসাবাড়িতে কাজ করা, গার্মেন্টস, গ্যারেজ দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ক্ষেত্রে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত

ছোট-বড় কলকারখানা থেকে শুরু করে পাথর ভাঙা, ভিক্ষাবৃত্তি করা, বাসাবাড়িতে কাজ করা, গার্মেন্টস, গ্যারেজ দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ক্ষেত্রে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত

শিশুশ্রম হলো একটি সামাজিক ব্যাধি। আর্থ-সামাজিক বৈষম্য, সম্পদের অসম বণ্টন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ফুলের মতো কোমল নিষ্পাপ শিশুদের কচি কচি হাতগুলো শ্রমের হাতিয়ার হয়ে উঠতে বাধ্য হয়। ফলে তাদের সুপ্ত প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়। ছোট-বড় কলকারখানা থেকে শুরু করে পাথর ভাঙা, ভিক্ষাবৃত্তি করা, বাসাবাড়িতে কাজ করা, গার্মেন্টস, গ্যারেজ দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ক্ষেত্রে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, যেসব কাজ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেসব কাজে অবলীলায় শিশুদের নিয়োগ করা হয়। 

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শিশু অধিকার সনদে স্বাক্ষর করে জাতীয় শিশুনীতি ঘোষণা করলেও এদেশে শিশুশ্রম ব্যাপকভাবে প্রচলিত। শিশুদের অপরিণত দেহ ও কচি মন শ্রমদানে নিষ্পেষিত হতে থাকে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্লান্তির ভারে এরা অকালে পৃথিবী থেকে বিদায় নেয়। মধ্যযুগের প্রথমদিকে শুরু হয় দুর্বলের ওপর সবলের শোষণের ইতিহাস। শিশুশ্রমের শুরুও হয় ঠিক ওই সময়েই। এরপর বিজ্ঞান যত উন্নত হয়, পৃথিবীতে শিল্পবিপ্লবের ফলে কলকারখানা যত বাড়তে থাকে ততই নামমাত্র মজুরিতে সেখানে শিশুদের নিয়োগ প্রচলিত হয়। এই শিশু নিয়োগের অন্যতম কারণ হলো তাদের দিয়ে দিনরাত খাটানো যায়।

২০০৬ সালে বাংলাদেশ একটি শ্রম আইন পাস করে যেখানে চাকরির জন্য ন্যূনতম বয়স ১৪ বছর করা হয়। তা সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের শ্রম আইনের প্রয়োগ করা অসম্ভব কারণ শতকরা ৯৩ ভাগ শিশুশ্রমিক শুধু অনানুষ্ঠানিক খাতে যেমন ছোট কারখানা এবং কর্মশালা, রাস্তায় ও গৃহভিত্তিক ব্যবস্থা এবং গার্হস্থ্য কর্মসংস্থানে সংযুক্ত।

দারিদ্র্য শিশুশ্রমের প্রাথমিক কারণ হিসেবে ব্যাপকভাবে পরিচিত ও স্বীকৃত। একটি দেশের আয়ের স্তর ও শিশুশ্রমের হারের মধ্যে একটি শক্তিশালী নেতিবাচক সম্পর্ক রয়েছে। মাথাপিছু আয় ০ ডলার-৫০০ ডলার, ৫০০ ডলার-১০০০ ডলার মাথাপিছু আয়ের বৃদ্ধি শিশুশ্রমের হার ৩০%-৫০% থেকে ১০%-২০% হ্রাস করতে পারে। যদিও বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, তবুও বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৯-১৩% এখনও ৫-১৪ বছর বয়সী শিশুদের নিয়ে গঠিত।

একদিকে জনসংখ্যা বৃদ্ধি অন্যদিকে অর্থনৈতিক অবস্থার অবনতির ফলে শিশুশ্রমিকের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকারখানায় কর্মরত শিশুরা রাসায়নিক পদার্থ ও দূষিত পরিবেশের সংস্পর্শে আসে। ফলে অল্পবয়সেই এই নিষ্পাপ শিশুগুলো চোখের অসুখ, ফুসফুসের নানা সমস্যা এমনকি ক্যানসারের মতো মরণরোগেরও শিকার হয়। এ ছাড়া শৈশবের প্রাথমিক যত্ন, আদর-ভালোবাসা থেকেও তারা বঞ্চিত হয়। ২০১০ সালের একটি পরিসংখ্যান প্রতিবেদনে ইউনিসেফ জরিপ করেছে যে, বাংলাদেশে কর্মরত প্রায় ৫০% শিশু স্কুলে যায় না। ৭ থেকে ১৪ বছর বয়সী আরও ৬.৮% শিশু যারা স্কুলে যাওয়ার সময় নানা ধরনের কাজ করে, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে।

এ সমস্যা দূরীকরণে সরকারি উদ্যোগ সবচেয়ে জরুরি। তবে সবার আগে প্রয়োজন সঠিক শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে দারিদ্র্য দূরীকরণ। এ ছাড়াও শিশুশ্রমের প্রচলিত ধারা রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে আইনগুলোকে যথাযথভাবে কার্যকরী করার দিকেও নজর রাখা দরকার। এ সমস্যা কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এ সমস্যা সমগ্র পৃথিবীর। তাই আন্তর্জাতিক স্তরে বিশ্ববাসীকে একত্রিত হয়ে এই সমস্যা দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তৃণমূল স্তর থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। 


লেখক: লোক প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা