× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

বাজার নিয়ন্ত্রণ জরুরি

মাহমুদুল হক আনসারী

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৪১ পিএম

বাজার নিয়ন্ত্রণ জরুরি

গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাইÑ লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে সারি সারি অপেক্ষমাণ পরিবহন। ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের জন্য অপেক্ষা করার পর মাত্র একশ টাকার গ্যাস মেলে। কীভাবে চলে এই সকল গণপরিবহন, সিএনজি শ্রমিকদের জীবন। বলতে গেলে অনেক কথা। গ্যাস সংকটে গণপরিবহন, প্রাইভেট গাড়ি, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সবার জন্য এই গ্যাস সংকট। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সব শহর, গ্রামে গ্যাস সংকট এখন চরম আকার ধারণ করেছে। বাসাবাড়ির রান্নাবান্না করতে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার পরিবার। 

বাজার মনিটরিংয়ের জন্য সরকারি-বেসরকারি একাধিক সংস্থা কাজ করলেও জনগণ তার ফল খুব একটা ভোগ করতে পারে না। আসলে বাজার মূল্য বেচাবিক্রি কীভাবে নিয়ন্ত্রিত হয় সাধারণ জনগণ সেটা বুঝে উঠতে পারে না। দাম বাড়লেই জনগণ বলে থাকেন সিন্ডিকেট করে এসব পণ্যের দাম বাড়ানো হয়। সরকার টিসিবির মাধ্যমে সারা দেশে কতিপয় পণ্য খোলাবাজারে কিছুসংখ্যক মানুষের জন্য সুবিধা দিলেও কোটি কোটি জনগন টিসিবি পণ্যের বাইরে। তাদের কথা সরকারকে চিন্তা করতে হবে। এক কথায় সরকারের বাজার মনিটরিং ব্যবস্থাপনা সর্বশ্রেণির মানুষের জন্য উপকারমুখী করতে হবে। 

সরকারের বাজার মনিটরিং কমিটি রয়েছে। বিভিন্ন সংস্থা কাজ করছে। তবুও কেন অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা জনগণের প্রশ্ন। মানুষের যখন আয় ইনকাম সীমিত, কেউ বেকারত্বের অভিশাপে জীবন পার করছে, একবেলা খেয়ে একবেলা না খেয়ে বন্যাকবলিত মানুষগুলো যখন মানবেতর জীবন যাপন করছে তখন মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট অতি লাভের আশায় নিত্যপণ্য মূল্যের দাম বৃদ্ধির কুষড়যন্ত্র চালাচ্ছে। এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের কালো হাত ভাঙতে হবে। তেল সিন্ডিকেট, চিনি সিন্ডিকেট, চাল পিঁয়াজ সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারিতে মাঠে থাকতে হবে। সহনীয় মূল্যের বাইরে যারা ব্যবসার নামে মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের পকেট কর্তন করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

দোকান-বাজারে সাধারণ জনগণ অসহায়। পেটের অভাবে যে ধরনের মূল্য দোকানদার চায় তা দিয়েই গ্রাহককে পণ্য ক্রয় করতে হয়। বাজার মার্কেটে দেখা যায় পণ্যের মান যাই হোক না কেন সিন্ডিকেট করে একইভাবে সকলেই একযোগে একই দামে পণ্য বিক্রি করছে। সরকার মাঝেমধ্যে পণ্যের তালিকা দোকানে রাখার জন্য বললেও সেটায় তেমন একটা ফল ভুক্তভোগী জনগণ পায় না। জনগণকে খাদ্যে নিরাপত্তা এবং তাদের নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহে সরকারকে সর্বদা জনগণের পাশে থাকতে হবে। বাজার মার্কেটে পাইকারি খুচরা মূল্য সব সময় তদারকির আওতায় রাখতে হবে। 

সরকারকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে জনগণের মৌলিক খাদ্যপণ্য বাজার ব্যবস্থাপনা সরবরাহ এবং প্রাপ্তি, ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সংকটে থাকা গ্যাস, বিদ্যুৎ সমস্যা যত দ্রুত সম্ভব নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো অবস্থায় জনগণের নিত্যপণ্যের ওপর মূল্যবৃদ্ধি করা যাবে না। সর্বদা গণমানুষের জনবান্ধব নীতি-আদর্শ বাস্তবাায়ন সরকারের লক্ষ্য থাকা উচিত।


লেখক: সংগঠক, গবেষক ও কলামিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা