× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

মহাসড়কে মৃত্যুর ফাঁদ

ছামিউল চৌধুরী

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৩৯ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১২:৪১ পিএম

মহাসড়কে মৃত্যুর ফাঁদ

বাংলাদেশের সড়ক-মহাসড়কগুলোতে চলাচলের বাস্তবতা দিন দিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শহরের ব্যস্ত রাস্তা থেকে দূরদূরান্তের মহাসড়কÑ সবখানেই ফুটে উঠছে অবকাঠামোগত ক্ষত। খানাখন্দ, সংযোগ সড়কের অভাব, অপরিকল্পিত সেতু এবং পর্যাপ্ত সড়কবাতি না থাকা পথচলাকে এক ‘যুদ্ধময় ভূগোলে’ পরিণত করেছে। তবে অবকাঠামোগত এই বেহাল দশার পাশাপাশি দুর্ঘটনার মূল অনুঘটক হিসেবে যুক্ত হয়েছে মহাসড়কে তিন চাকার অনিয়ন্ত্রিত যানবাহন।

থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় গাড়ি প্রতিনিয়ত মহাসড়কে বেপরোয়াভাবে চলাচল করছে। এর সাথে যোগ হয়েছে অদক্ষ চালকদের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের অসুস্থ প্রতিযোগিতা। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক রুটগুলোতে বাস, ট্রাক ও এসব ছোট যানবাহনের ত্রিমুখী ও মুখোমুখি সংঘর্ষে অকাতরে ঝরছে তাজা প্রাণ। কেবল দুর্ঘটনার ক্ষতিই নয়; ভাঙা রাস্তার কারণে সময় অপচয় ও অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা জনজীবন ও অর্থনীতিতে সরাসরি আঘাত হানছে।

শুধু নতুন অবকাঠামো কিংবা সেতু নির্মাণ করলেই এ সংকটের সমাধান হবে না। মহাসড়কে দ্রুত অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধ করা, অদক্ষ চালকদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং কঠোর ট্রাফিক আইনি কাঠামো প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

টেকসই সড়ক নির্মাণ, নিয়মিত মান নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলো ও ফুট ওভারব্রিজ ব্যবহারের মতো নাগরিক সচেতনতা নিশ্চিত করা জরুরি। উন্নয়নকে কেবল পরিসংখ্যানের তথ্যে সীমাবদ্ধ না রেখে, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই হোক প্রধান লক্ষ্য।


লেকক: শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা