× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির পরম আদর্শ

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহান আল্লাহতায়ালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল, প্রিয়তম নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল হিসেবে দুনিয়ায় আগমন করবেনÑ এ কথা পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং জ্ঞানীদের লেখনীতে উল্লিখিত হয়েছে বলে ইসলামী গবেষকরা মনে করেন। যদিও তাঁর আগমনের পর সত্য তথ্য জানা সত্ত্বেও অনেকে প্রিয়তম নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নেয়নি। তিনি শুধু মুসলমানদের জন্য নন; বরং তাঁর আগমন ছিল সমগ্র বিশ্বমানবতার জন্য রহমতস্বরূপ।

আল-কুরআন তাঁর পরিচয়, মর্যাদা ও বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে তুলে ধরেছে। পাশাপাশি আল-কুরআনসহ বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থÑ যেমন বাইবেল, বেদ ও পুরাণে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের সুসংবাদ সম্পর্কে ভবিষ্যদ্বাণী ও ইঙ্গিত রয়েছে বলে ইসলামী গবেষকরা উল্লেখ করেছেন। আল-কুরআনেই ঘোষণা করা হয়েছে যে, পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও তাঁর নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে।

পবিত্র আল-কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যারা সেই রাসুল ও নিরক্ষর নবীর অনুসরণ করে, যার উল্লেখ তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়।’

Ñ সূরা আল-আরাফ, আয়াত : ১৫৭।

এই আয়াতে বলা হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় তাওরাত ও ইঞ্জিলে উল্লিখিত রয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা 

আল-কুরআনে এসেছে। তিনি বলেন, ‘হে বনী ইসরাইল! নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর রাসুল... এবং আমার পরে এমন একজন রাসুলের সুসংবাদদাতা, যার নাম আহমাদ।’Ñ সূরা আস-সফ, আয়াত : ৬।

আল-কুরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ‘মুহাম্মদ’ ও ‘আহমাদ’ নামে অভিহিত করা হয়েছে এবং তাঁকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও পূর্ববর্তী নবীদের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যাখ্যা করে বলেছেন, ‘আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন একটি সুন্দর ভবনের মতো, যার একটি ইটের স্থান খালি ছিল।’Ñ সহিহ বোখারি ও সহিহ মুসলিম।

অর্থাৎ নবুয়তের ধারার পূর্ণতা তাঁর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

পবিত্র আল-কুরআন আরও ঘোষণা করেছে, ‘মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী।’Ñ সূরা আল-আহযাব, আয়াত : ৪০।

তাঁর আগমনের মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে। তাই বিভিন্ন ধর্মগ্রন্থে তাঁর আগমনের সুসংবাদ, তাঁর অনন্য মর্যাদা এবং তাঁর প্রতি মানুষের অনুসরণের আহ্বান সম্পর্কে আলোচনা পাওয়া যায় বলে ইসলামী গবেষকরা উল্লেখ করেছেন।

মুসলমানের কর্তব্য হলো তাঁকে ভালোবাসা, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং তাঁর আদর্শকে জীবনে বাস্তবায়ন করা। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।’


লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাকওয়া


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা