× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা

ড. মুহাম্মদ আসাদুজ্জামান

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১০:৫৭ এএম

গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-আন্দোলনের সারথি এই শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইল ছবি

গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-আন্দোলনের সারথি এই শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইল ছবি

গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-আন্দোলনের সারথি এই শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয়ের নজির পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয় এতগুলো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এ বিদ্যাতায়নটি কেবল শিক্ষিত ও জ্ঞানী জনসম্পদ তৈরিতেই অবদান রাখেনি, দেশের মানুষকে সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত করার গুরুদায়িত্বও বহন করে চলেছে। দেশের গণ্ডি পেরিয়ে এ প্রতিষ্ঠানের প্রাক্তনিরা বিশ্বজনীন নাগরিক হওয়ার গৌরব অর্জন করেছেন। 

চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা সোচ্চার হয়ে ওঠেন। কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন সূচিত হলেও পরবর্তীকালে সরকারের দমন নীতির কারণে তা সরকার পতন আন্দোলনে রূপ নেয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পুরো গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা, বিশাল বিক্ষোভ, ভিসি চত্বর ঘেরাও এবং পরবর্তী সময়ে প্রশাসনের নজিরবিহীন পরিবর্তন ও শাস্তিমূলক পদক্ষেপের ঘটনা ঘটেছিল। আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনাবলি :

আন্দোলনের সূচনা ও বিকাশ
কেন্দ্রীয় লাইব্রেরি
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই অভ্যুত্থানে ঢাবি শিক্ষার্থীরা নেতৃত্ব দেন, যা পরবর্তীতে সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ২০২৪ সালের জুন মাসে কোটা পুনর্বহালের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে প্রাথমিক প্রতিবাদ ও কর্মসূচি শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়কদের অনেকেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
১৫ ও ১৬ জুলাই প্রথম হামলা
১৫ জুলাই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় এবং ১৬ জুলাই সংঘর্ষ ও সহিংসতার তীব্রতা বেড়ে যায়, যা পুরো আন্দোলনকে সরকার পতনের এক দফা দাবিতে রূপ দেয়।
বিক্ষোভ ও প্রতিরোধ
রাজু ভাস্কর্য, টিএসসি এবং হলের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং স্বৈরাচারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
হল ছাড়ার নির্দেশ ও আন্দোলন
প্রশাসন হল খালি করার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নেন এবং আন্দোলন চালিয়ে যান।
সরকার পতন
ঢাবি শিক্ষার্থীদের ধারাবাহিক ও কঠোর কর্মসূচির ফলে ৫ আগস্ট ২০২৪ সালে তৎকালীন সরকারের পতন ঘটে।

পরবর্তী প্রশাসনিক ও শিক্ষাগত পদক্ষেপ 
শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের টিউশন ফি আনুষ্ঠানিকভাবে মওকুফ করা হয়।

শাস্তিমূলক ব্যবস্থা
সহিংসতা ও হামলায় জড়িত থাকার অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শোকজ ও সাময়িক বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত ও বিশেষ প্রকাশনা
জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের জন্য বিশেষ প্রকাশনা কমিটি গঠন করা হয়েছে এবং আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের পাশাপাশি বিরোধী শিক্ষকদের কার্যক্রম খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি কাজ করছে। 
জুলাই আন্দোলনে শিক্ষকরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। আওয়ামী লীগ ও বামদলপন্থী নীলদল ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকদের অবস্থান ছিল অন্যায় ও ন্যায়ের পক্ষে। সাদা দলের শিক্ষকবৃন্দ সরকারের জুলুম, নির্যাতন, দিনের ভোট রাতে হওয়া কিংবা জনগণের মৌলিক অধিকার বঞ্চিত করার প্রতিবাদে ক্যাম্পাসে মিটিং, মিছিল ও শোভাযাত্রা বের করেন। অন্যদিকে সরকারের পক্ষে অবস্থান নেয় নীল দলের শিক্ষকরা। ছাত্রদের আন্দোলনকে তারা অযৌক্তিক বলে দাবি করে এবং তা প্রতিহত করার জন্য রাজপথে নামে। আদর্শ ও আদর্শহীনতার এক দ্বন্দ্ব তৈরি হয় শিক্ষকদের মধ্যে। নিজের স্বার্থ ও দলীয় স্বার্থকে বড় করে দেখার এক অশুভ প্রতিযোগিতা লক্ষ করা যায়। দেশের সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হননি। তারা মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে বেরিয়ে আসেন। শেষ পর্যন্ত স্বৈরাচার সরকার দেশ ছাড়তে বাধ্য হয়। 
জুলাই রেভল্যুশন আমাদের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি অন্যায়, অত্যাচার ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐতিহাসিক অভ্যুত্থান। গত ১৬ বছর ছিল ভয়ভীতি, গুম, মানবাধিকার লঙ্ঘন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক কর্মকাণ্ডে পরিপূর্ণ। তিনি আরও বলেন, ‘জুলাই কেবল ৩৬ দিনের একটি আন্দোলন ছিল না; সেই ৩৬ দিন ছিল একটি দীর্ঘ যাত্রার সূচনা। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, সংস্কার এবং একটি জাতি হিসেবে আমাদের ক্ষত সারিয়ে তোলার যাত্রার শুরু।
অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচলিত ছাত্ররাজনীতির ধরনে বড় ধরনের পরিবর্তন আসে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘদিন পর ক্যাম্পাসে নতুন রাজনৈতিক সমীকরণ ও সহাবস্থানের পরিবেশ তৈরি হয়।
 
অন্যান্য আন্দোলনের ন্যায় জুলাইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের ভূমিকা অনন্য। হাজার হাজার শিক্ষার্থী বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছেÑ মৃত্যুকে পরোয়া না করে। তাদের সাহসী ভূমিকা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করে। কোটা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করার পর ছাত্রী হল থেকে রাতের গভীরে শিক্ষার্থীরা রাজপথে প্রতিবাদমুখর হয়েছে। এমন প্রতিবাদই দেশের মানুষকে আন্দোলনে যুক্ত করতে সমর্থ হয়েছে।

লেখক: ড. মুহাম্মদ আসাদুজ্জামান (অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা