ছামিউল চৌধুরী
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১০:৪৩ এএম
বাংলার লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ কারুশিল্পের অন্যতম নান্দনিক সৌন্দর্যের প্রতিকৃতি নকশিকাঁথা আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলার লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ কারুশিল্পের অন্যতম নান্দনিক সৌন্দর্যের প্রতিকৃতি নকশিকাঁথা আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বাংলার প্রতিটি গ্রামগঞ্জে দেখা মিলত এই নৈসর্গিক সৌন্দর্যের কাঁথা। প্রায় প্রতিটি ঘরেই পুরনো শাড়ি, লুঙ্গি বা কাপড় জোড়া দিয়ে সুঁই-সুতার নান্দনিক গাঁথুনি যেন ফুটিয়ে তুলত বাংলার মানচিত্র। এতে ফুটে উঠত ফুল, পাখি, গাছপালা, গ্রামীণ জীবন ইত্যাদি। এটি শুধু শীত নিবারণের উপকরণ হিসেবে নয়, বরং বাঙালির ইতিহাস, সংস্কৃতির স্মৃতিবহনকারী একটি অনন্য নিদর্শন।
একসময় যেখানে দেশে-বিদেশে প্রশংসা কুড়াত। অথচ, বর্তমানে আধুনিক জীবনযাত্রা, যন্ত্রে তৈরিকৃত কম্বল ও বেডকভারের সহজলভ্যতা এবং হাতে তৈরি পণ্যের প্রতি আগ্রহ কমে যাওয়ায় নকশিকাঁথার ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই এই শিল্প সম্পর্কে জানে না, শিখতেও আগ্রহী নয়। ফলে অভিজ্ঞ কারিগরদের সংখ্যা কমে গেছে এবং শত বছরের এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
নকশিকাঁথা সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ, কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দেশ-বিদেশে এর বাজার সম্প্রসারণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নকশিকাঁথার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম নকশিকাঁথাকে কেবল ইতিহাসের পাতাতেই খুঁজে পাবে।
লেখক: শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়