× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

প্রবেশাধিকার নিয়ন্ত্রণ জরুরি

মো. নূর হাবিব ইসলাম অনিক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:৪৮ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জিয়া উদ্যান বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটি রাজধানীর প্রাণকেন্দ্রে জাতীয় সংসদ ভবন এলাকায় মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত। জিয়া উদ্যানে শায়িত আছেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যথাক্রমেÑ জেনারেল জিয়াউর রহমান ও খালেদা জিয়া। যেখানে দেশে-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে মানুষ ঘুরতে আসে। বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ঘুরতে আসে।

বিশেষত সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের বিপুল সমাগম হয়ে থাকে। যাদের মূল উদ্দেশ্য থাকে জিয়া উদ্যানে ঘোরাফেরার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করা। 

আমাদের দেশে কবর জিয়ারতের বেশকিছু নিয়মকানুন রয়েছে। বিশেষ করে নারীদের কবর জিয়ারত করার ক্ষেত্রে যথেষ্ট পর্দার বিধান মেনে খুব অল্প সময় কবর জিয়ারতের কথা বলা হয়েছে। কেননা পুরুষের তুলনায় নারীরা অনেক আবেগ-প্রবণ হয়ে থাকে। সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানে প্রতিনিয়ত নারী-পুরুষ অবাধ বিচরণ করছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, বেশিরভাগ নারী পশ্চিমা সংস্কৃতির পোশাক পরিধান করে নারী-পুরুষ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে জিয়া উদ্যানে প্রতিনিয়ত প্রবেশ করছে। এ ছাড়াও অনেকে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও ধারণ করে সামাজিক-যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। যা কবরস্থান জিয়ারতের সম্পূর্ণ নিয়ম-বহির্ভূত আচার-আচরণ। যার ফলে, কবরস্থানের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। 

কবরস্থানের ভিতরে পবিত্রতা রক্ষার্থে অশ্লীল পোশাকে নারীদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই নারীদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: মো. নূর হাবিব ইসলাম অনিক (শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা