× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

পাকা রাস্তা চাই

মো. শরীফুল ইসলাম

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:৪৩ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের দক্ষিণ শাহবাগ গ্রামের নেয়ামত ভূঁইয়ার বাড়ি সংলগ্ন রাস্তার বর্তমানে বেহাল দশা। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে কর্দমাক্ত থাকায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা সাধারণ পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করে। স্বাভাবিকভাবে হেঁটে চলাফেরাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ যাত্রীদের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়াল হয়ে যায়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয়Ñ এটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। 

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও, সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। ফলে জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। একটি উন্নত সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবনযাত্রার মান। একটি দেশ তখনই উন্নতির শিখরে পৌঁছতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত রাস্তাটি পাকা করার কাজ শুরু করা হোক। গ্ৰামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত পাকা করে জনদুর্ভোগ লাঘবের জন্য তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনীত অনুরোধ করছি। 

লেখক: মো. শরীফুল ইসলাম (শিক্ষার্থী, তাড়াইল, কিশোরগঞ্জ)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা