× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ চাই

মাহমুদুল হক আনসারী

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:৩৮ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৫:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোর গ্যাং অপরাধ, মাদকের ব্যবহার বিপণন, পাচার বৃদ্ধি থামানো যাচ্ছে না। বর্তমান সরকার কঠোরভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেও কোনোভাবেই মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিন কিশোর অপরাধের সাথে মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। 

সময়ের সাথে প্রতিযোগিতায় আইনশৃঙ্খলার ক্রমেই অবনতি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি জনমনে শঙ্কা বাড়াচ্ছে। আশঙ্কাজনক হারে কিশোর অপরাধ কিশোর গ্যাং এসব পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। চট্টগ্রামের আকবরশাহ থানা, পাহাড়তলি থানা, হাটহাজারি উপজেলা, বাঁশখালী উপজেলা, আনোয়ারা উপজেলায়সহ সারা দেশে সাম্প্রতিক সময়ে বহু কিশোর অপরাধ সংঘটিত হয়েছে। প্রতিদিন নগরব্যাপী এবং গাঁ ও গ্রামে কিশোর অপরাধ সংঘটিত হচ্ছে। 

কিশোর গ্যাং সমাজে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াচ্ছে। কিশোর গ্যাং নিয়ে অনেক লেখালেখি পত্রিকাতে প্রতিদিন ছাপা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত কিশোর গ্যাং এখন ছড়িয়ে পড়ছে। পাড়া-মহল্লায়, অলিগলিতে তাদের উৎপাত চোখে পড়ছে। সাতজন-এগারোজন সংখ্যায় এমন ধরনের গ্যাং পার্টি দেখতে পাওয়া যায়। এসব গ্যাংয়ে শিক্ষিত-অর্ধশিক্ষিত সামান্য পড়ালেখা জানা যুবকদেরকেও দেখা যায়। এসব গ্যাংয়ের মধ্যে চারিত্রিক ভাবে অত্যন্ত খারাপ প্রকৃতির যুবকদের বেশি দেখা যায়। তারা সমাজের নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। তাদের কারণে চরিত্রবান শান্ত সুশৃঙ্খল যুবকরা সমাজে চলতে ফিরতে বাধাপ্রাপ্ত হয়। এসব গ্যাং পার্টির অত্যাচারে প্রতিনিয়ত হয়রানি ও মানহানির শিকার হচ্ছে সহজ-সরল শিক্ষার্থীরা। 

স্কুলপড়ুয়া যুবক-যুবতিরা রাস্তায় চলাচলের সময় ইভ টিজিংয়ের শিকার হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ দেওয়ার মতো সাহসও অনেকেই রাখে না। এসব গ্যাংয়ের মধ্যে বিভিন্ন প্রকৃতির যুবকের সমাবেশ। তারা ছোটখাটো চুরি, জমি, বাড়িভিটা দখল, কাউকে অপমান অপদস্ত করাসহ নানা কাজে জড়িয়ে পড়ে। তাদেরকে সমাজের একশ্রেণির মোড়ল বা রাজনৈতিক নেতারা ব্যবহার করছে। বাস্তবে তাদের মধ্যে প্রকৃতভাবে রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায় না। তাদেরকেও কোনো দল রাজনৈতিক পরিচয় দিয়ে গ্রহণ করতে এগিয়ে আসে না। রাজনৈতিক মাঠে তারা শুধু অর্থের বিনিময়ে ব্যবহার হয়ে থাকে। নেতার পেছনে স্লোগান দেওয়া, লোকজন একত্রিত করার দায়িত্বে এসব যুবকদের পাওয়া যায়।

সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রের সুচিন্তিত বুদ্ধিজীবীদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে। সমাজবিজ্ঞানী ও রাজনীতির সাথে সম্পৃক্ত দায়িত্বশীল মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। এর সাথে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় নৈতিক ও ধর্মীয় শিক্ষা কম্পলসারি করার সিদ্ধান্ত নিতে হবে।

এখনি সেটির ইতি টানতে হবে। অন্যথায় সেটা নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের জন্য কঠিন হবে। সময় থাকতে পরিবার ও সমাজের শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার প্রত্যাশা জনগণের। 


লেখক: মাহমুদুল হক আনসারী (চেয়ারম্যান : নিরাপদ বিশ্ব ফোরাম)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা