× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

চট্টগ্রামে জনভোগান্তি

মাহমুদুল হক আনসারী

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল বৃষ্টি ও বাসাবাড়ি পানিতে ডুবে গেছে। নগরীর নিচু এলাকার বাসাবাড়ির হাজার হাজার মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল বৃষ্টি ও বাসাবাড়ি পানিতে ডুবে গেছে। নগরীর নিচু এলাকার বাসাবাড়ির হাজার হাজার মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরসহ আশপাশের উপজেলাসমূহে অবিরাম বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যেই চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল বৃষ্টি ও বাসাবাড়ি পানিতে ডুবে গেছে। নগরীর নিচু এলাকার বাসাবাড়ির হাজার হাজার মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। নগরীর বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।

বাসাবাড়ির আবর্জনা রাস্তার ময়লা নালা পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়ে ফেলছে। সিটি মেয়রের নাকের সামনে ময়লা। বহদ্দারহাট বাজার, পানি উন্নয়ন বোর্ড, বহদ্দারহাট চাঁদগাঁও বাস টার্মিনাল, এর আশপাশের সবগুলো নালা ময়লার স্তূপে দিনের পর দিন পড়ে থাকে। বাজারের ময়লা নালা আর রাস্তায় ফেলছে। পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার করে সেই ময়লা নালার পাশে জমান। সেখানে দিনের পর দিন পড়ে থাকে। বৃষ্টি আর বাতাসে আবার নালায় পড়ে।

ষোলশহর ২ নং গেট রাস্তার ওপর বছরের পর বছর ময়লার ওপর দিয়ে প্রতিদিন হাজার জনগণ চলাচল করছে। দুর্গন্ধের কারণে নাকে রুমাল দিয়ে রাখতে হয়। বিশ্বরোড় পুরোই রাস্তার বেশিরভাগ অংশ হকার দখলে রেখেছে। নিউমার্কেট এলাকার কিছু হকার উচ্ছেদ করতে দেখা যায়। অথচ নগরীর বহদ্দারহাট, চকবাজার, ষোলশহর, জিইসি, আগ্রাবাদ, অক্সিজেন, অলংকার মোড়, একেখান, কর্নেলহাট, দেওয়ানহাট, কোথাও ফুটপাত হাঁটার জন্য রাখা হয়নি। সমস্ত ফুটপাত হকারের দখলে। সিটি করপোরেশন ও কমিশনারের কাজ কি। নগরবাসী ট্যাক্স দিচ্ছে। সেবা পাবে না।

বৃষ্টি হলেই নিয়মিত এই দুর্গতি চট্টগ্রাম নগরবাসীর। এই অবস্থার কবে নাগাদ পরিত্রাণ মিলবে তার কোনো সঠিক কর্মসূচি জনগণ দেখছে না। ফলে বৃষ্টির পানি আর ময়লার আবর্জনার অসহনীয় দুর্ভোগ চট্টগ্রামে নগরজীবনের সাথী।

তাই সিটি করপোরেশনকে নগর ও জনবান্ধব হতে হবে। নাগরিক জীবন-জীবিকার নিরাপত্তা দিতে হবে। দৈনন্দিন জীবন-জীবিকার খোঁজখবর রাখতে হবে। ভেজাল খাদ্য উৎপাদন, বাজারজাত মনিটরিং করতে হবে। নগরীর রাস্তা দখল করে গড়ে ওঠা হাটবাজার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় দোকান বসতে দেওয়া যাবে না। নগরীর আবাসিকে রাত জেগে মেহেদি অনুষ্ঠানের নামে উচ্চমাত্রায় গান, বাজনা, উচ্ছৃঙ্খল শব্দসন্ত্রাস বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সিডিএ, সিটি করপোরেশনকে সমন্বয় করে কাজ করতে হবে।

 

লেখক: মাহমুদুল হক আনসারী (চেয়ারম্যান: নিরাপদ বিশ্ব ফোরাম)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা