ইমেইল থেকে
আমানুর রহমান
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বাংলাদেশ বঙ্গোপসাগরের বিশাল বদ্বীপ। বায়ান্নর বলিষ্ঠ বিপ্লবে বাংলার বীজ বোনা, বীর বাঙালির বিপুল বিক্রমে বাংলাদেশের বিজয়।
বর্তমানে বাংলাদেশ বিশ্বমাঝে বেশ বিদিত। বিপুল বাসিন্দার বসবাস বিধায় বাংলাদেশের বৈচিত্র্যও ব্যাপক। বাংলার বাতাসে, বনে, বাগানে বর্ণিল বসন্ত বা বিষণ্ন বর্ষার বিচিত্র বিহার বারবার বিস্ময় বাড়ায়। বাস্তবে বাংলাদেশ বৈশ্বিক বিবেচনায় বীরত্বের বড় বয়ান। বিশ্বের বস্ত্র বাজারে বাংলাদেশের বিশাল বাণিজ্য। বস্তুত, বহির্বিশ্বে বিপুল বস্ত্র বিক্রিতে বাংলাদেশ বহুগুণ বিত্ত বাড়াচ্ছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিপুল বিস্তৃতি বিদ্যমান। বর্ধিত বাজেটের বিপুল বরাদ্দ বাংলাদেশের বহুমুখী বিকাশ বাড়াচ্ছে। বিপুল বিনিয়োগে বাংলাদেশ বেশ বৃহৎ বাঁধ, বিদ্যুৎকেন্দ্র বানিয়েছে। ব্যবসায়িক ব্যবস্থায় বাংলাদেশিদের বর্তমান বিচরণ বেশ বিস্ময়কর। বাণিজ্যের ব্যাপক বিস্তারে বেকারত্ব বিলোপের ব্যবস্থাও বেড়েছে। বন্দরগুলোতে বাণিজ্যের বিপুল বহর বাংলাদেশের বর্ধিষ্ণু বিকাশের বড় বার্তা। বিদেশে বসবাসকারী বাঙালিদের বিশাল বৈদেশিক বিত্ত বাংলার বিত্তভান্ডার বাড়াচ্ছে।
বৃহৎ বিল, বন, বাগানে বাংলার বিপুল বৈচিত্র্য। বোরো বা বিলের বিবিধ বীজ বুনে বাংলার বরেণ্য বর্গাচাষিরা ব্যাপকভাবে বিত্ত বাড়াচ্ছে। বহুমাত্রিক বৈজ্ঞানিক বিদ্যার ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ বর্তমানে ব্যাপক বোরো বুনছে। বিদ্যার বিস্তারে বাংলাদেশিদের বর্তমান বিকাশ বেশ বিস্ময়কর। বিজ্ঞানের বিচিত্র ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ বিশ্বজয়ে ব্রতী। বিশ্ববিদ্যালয়ের বিপুল বিদ্যাচর্চার ব্যবস্থাও বেড়েছে। বাল্যবিবাহ বিনাশে বা বৈষম্য বিলোপে বাংলাদেশের বর্তমান ব্যবস্থা বিশ্বব্যাপী বন্দিত। বয়স্কদের বা বিধবাদের বৃত্তিদানের ব্যবস্থা বৈষম্যবিহীন বণ্টনের বড় বার্তা। বস্তুত, বিচারব্যবস্থার বিকাশেও বাংলাদেশিদের বর্তমান বিশ্বাস বেশ বলিষ্ঠ।
বাস্তবে বাংলাদেশ বহুমাত্রিক বিকাশের বাস্তব বয়ান। বিপুল বাধার বিপরীতেও বাংলাদেশিদের বৈশ্বিক বিজয় বেশ বলিষ্ঠ। বিশ্ববাসী বর্তমান বাংলাদেশের বর্ণাঢ্য বিকাশে ব্যাপকভাবে বিমোহিত। বাণিজ্যে, বিদ্যায়, বুদ্ধিতে বাংলাদেশিদের বিপুল বিচরণ বহির্বিশ্বকে বিস্মিত বানিয়েছে। বীরত্বপূর্ণ বৈশিষ্ট্যে বিকশিত বাংলাদেশ বিশ্বমঞ্চে বারবার বিপুল বিজয় বয়ে বেড়াক। বর্ধিষ্ণু বাংলাদেশ বৃহত্তর বৈশ্বিক বাণিজ্যকেন্দ্র বানাতে বদ্ধপরিকর। বাংলাদেশের বিপুল বৃদ্ধি বহির্বিশ্বের বহু বিশিষ্টজনের বিবেচনায় বিশাল বিস্ময়। বরাবর বীর বাঙালির বর্ণিল বিজয় বহুকাল বাঁচুক।
লেখক: আমানুর রহমান (সহকারী শিক্ষক, শাসনগাও পাইনওয়ার চাইল্ড একাডেমি, নারায়ণগঞ্জ)