× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়ার সাহসী সাংবাদিক মশিউল হক মিটু আর নেই

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৩:১৮ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১৩:৩৯ পিএম

সাংবাদিক মশিউল হক মিটু। প্রবা ফটো

সাংবাদিক মশিউল হক মিটু। প্রবা ফটো

নড়াইলের কালিয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া (নড়াইল) প্রতিনিধি মশিউল হক মিটু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (৮ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মশিউল হক। মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। 

মশিউল হক মিটু দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে সততা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া ১৯৯২ সালে কালিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে  গুলি ও বোমা হামলার শিকার হন। বোমা হামলায় মিটু তার ডান হাতের বৃদ্ধা আঙুল হারায়। এরপর থেকে ওই হাতের বাকি আঙুলগুলোও অকেজো হয়ে পড়ে। সেই থেকে তিনি ও তার স্ত্রী পুরোপুরি সুস্থ হতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা