× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুস্থদের ইফতার বিতরণ ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ০৯:৪১ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৩:২২ পিএম

শনিবার ঢাকার সেগুনবাগিচায় রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নেতারা ইফতার বিতরণ করেন। প্রবা ফটো

শনিবার ঢাকার সেগুনবাগিচায় রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নেতারা ইফতার বিতরণ করেন। প্রবা ফটো

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আটটি জেলার সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকায় দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে। 

শনিবার (৩০ মার্চ) ঢাকার সেগুনবাগিচা এলাকায় সংগঠনের নেতারা ইফতার বিতরণ করেন। এ সময় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপুসহ সংগঠনের নেতারা।

এরপর ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল, পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাঈফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দীপু সরোয়ার, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক কাউসার আজম, রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা