× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৯:৩২ পিএম

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)। সংগঠনটি প্রতি বছরই আয়োজন করে থাকে বিভিন্ন টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করে থাকে দেশের প্রথমসারির সব গণমাধ্যম। সেই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার (৫ মার্চ) শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের সব খেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হবে৷ 

এবারও ৩২ টি মিডিয়া হাউজ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে  ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন এবং সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপনন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।


আয়োজকরা জানান, প্রতি বছরই সাংবাদিকরা বিএসজেএ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। পেশাগত ব্যস্ত তার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা আবার আয়োজন করতে পেরে দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠনটি গর্বিত। 


তেহসিনা খানম বলেন, ‘বিএসজেএ— এর সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক।’


জাহিদ হাসান এমিলি বলেন, ‘সাংবাদিকরা সারাবছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিত ভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব।’


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, টুর্নামেন্টের  চেয়ারম্যান রায়হান আল মুঘনি, প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা