প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২১ পিএম
বেসিক ফটো সাংবাদিকতা বিষয়ক প্রথম পর্যায়ের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। প্রবা ফটো
গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত বেসিক ফটো সাংবাদিকতা বিষয়ক প্রথম পর্যায়ের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত ফটোসাংবাদিক জনাব পাভেল রহমান। সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন, পিআইব’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের ২৪ জন সদস্য এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফটোসাংবাদিকদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।