প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ০৯:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১০:৪৮ এএম
শাবান মাহমুদ। ছবি : সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ।
বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে—তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ২২ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। পুনরায় চুক্তির ক্ষেত্রে আগের শর্তগুলো অপরিবর্তিত থাকবে।
এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।