× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর তেজগাঁওয়ে দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

দেশ টিভির প্রধান কার্যালয় দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশ টিভির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। প্রবা ফটো

দেশ টিভির প্রধান কার্যালয় দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশ টিভির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। প্রবা ফটো

দেশ টিভির প্রধান কার্যালয় দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টেলিভিশনটির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ২৬ তলা বিশিষ্ট এ টাওয়ারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে তৌফিকা আফতাব বলেন, সবার আগে সবশেষ খবর পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে দেশ টিভি।

পরিচালক আরিফ হাসান জানান, ২০২৬ সালেই এ ভবনটি উদ্বোধন করা হবে। নতুন এই ভবনে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে দর্শকদের সামনে হাজির হবে, দেশটিভি।

নির্মাণকারী সংস্থা ইনস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান হক জানান, ২৬ তলা এ ভবনটি হবে শতভাগ পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল, যার ৬ তলা পর্যন্ত হবে বেজমেন্ট। থাকবে অত্যাধুনিক কার পার্কিং। ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেনসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা