× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ হ্যাক : জিল্লুর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম

জিল্লুর রহমান। সংগৃহীত ফটো

জিল্লুর রহমান। সংগৃহীত ফটো

চ্যানেল আইয়ে অনুষ্ঠিত টকশো তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ মোট পাঁচটি পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বুধবার রাতে তৃতীয় মাত্রার দুটি ফেসবুক পেজ, আমার নিজস্ব ফেসবুক পেজ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের (সিসিএন) পেজ হ্যাক হয়েছে।’

এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি-না জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, পুলিশকে জানানো হয়েছে তবে এখনো কোনো জিডি করা হয়নি। আগামীতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জিডি করা হতে পারে।

তিনি বলেন, ‘তৃতীয় মাত্রা একটি জনপ্রিয় টিভি টকশো। প্রচুর দর্শক আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন। তা ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই আমার সঙ্গে যুক্ত। এমনকী দুটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানেও অনেক মানুষ সম্পৃক্ত। পেজগুলো হ্যাক হওয়ায় আমরা সমস্যায় পড়ে গেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা