× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্টুনিস্ট এম এ কুদ্দুসের দাফন সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২১:০৪ পিএম

কার্টুনিস্ট এম এ কুদ্দুস। ছবি : সংগৃহীত

কার্টুনিস্ট এম এ কুদ্দুস। ছবি : সংগৃহীত

প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের আগে মহাদেবপুর গ্রামের ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জোহরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় ঘুমের মধ্যে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। তিনি পিতা-মাতা, স্ত্রী, এক সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কার্টুনিস্ট কুদ্দুস ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন। দৈনিক ইত্তেফাকেও কাজ করেছেন। সমাজের অসঙ্গতি ও জাতীয় জীবনের নানা বিষয়কে তিনি কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তুলতেন।

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা