প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১১:২৩ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১১:৪৫ এএম
কার্টুনিস্ট এমএ কুদ্দুস। ছবি : সংগৃহীত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও জনপ্রিয় কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এমএ কুদ্দুসের চাচাতো ভাই সাংবাদিক শাহজাহান মোল্লা জানান, শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার ভাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মরদেহ জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিয়ে যাওয়া হবে।
এমএ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।