× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক ইয়াসমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি গণমাধ্যমকর্মীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৯:১৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৯:৪৯ পিএম

সাংবাদিক অধরা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে শুক্রবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

সাংবাদিক অধরা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে শুক্রবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

আরটিভির সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি সংশোধন করা হবে। কিন্তু সংসদে যারা অংশীদার আছে, তাদের কি ডাকা হয়েছে? তাদের কি বলা হয়েছে? কোন কোন ধারাগুলো সংশোধন করলে সাংবাদিক বিবর্তনমূলক ধারা বাতিল হবে? অথবা তোমরা খুশি হবে। তোমাদের পেশার নিরাপত্তা থাকবে।’

তিনি বলেন, ‘বরং আমরা দেখছি যখনোই সংশোধনের কথা বলা হচ্ছে, তখন একের পর এক মামলা হচ্ছে। আরটিভির সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে রাজারবাগ পীরের সিন্ডিকেটের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাতিল এবং অগ্রহণযোগ্য ঘোষণা করে বিবৃতি প্রকাশ করতে হবে।’

আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী, ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, নুরুল ইসলাম হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, শাহনাজ শারমিন, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের-(র‌্যাক) সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রচার সম্পাদক এসএম ফয়েজ, ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাবেক কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, আরটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। সভাপতিত্ব করেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা