× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ আইপিটিভি বন্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান বিএফইউজের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ২০:৪৪ পিএম

অবৈধ আইপিটিভি বন্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান বিএফইউজের

অবৈধ আইপিটিভ-ইউটিউব চ্যানেল বন্ধে সরকারের অভিযানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে জানাচ্ছে যে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইন ও নীতিমালা অনুযায়ী সরকার চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও হয়রানিতে জড়িত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে সে জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে সারা দেশে ওই অভিযান জোরদার ও অব্যাহত রাখার আহ্বানও জানায় সংগঠনটি। বলা হয়, ব্যক্তিগত স্বার্থে  সাংবাদিকতার নামে চাঁদাবাজি, হুমকিসহ নানা অপরাধে জড়িত অবৈধ আইপিটিভি, ক্যাবল টিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এই কার্যক্রম অব্যাহত রাখা দরকার।

সেই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার যারা জড়িত তাদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা