× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব নিল বিএসআরএফের নতুন কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৪:৪৫ পিএম

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। প্রবা ফটো

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। প্রবা ফটো

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বিদায়ি কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন কমিটির সদস্যরা।

এ সময় বিদায়ি সভাপতি তপন বিশ্বাস বলেন, ‘আমরা সুনামের সঙ্গে সংগঠন পরিচালনা করেছি। আমার আশা, আগামী কমিটিও সুনামের সঙ্গে সংগঠনকে পরিচালনা করবে।’

নবনির্বাচিত কমিটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, ‘এতদিন যারা দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সব সদস্যের সহযোগিতা চাই।’

সদস্যদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, ‘আপনাদের সহযোগিতায় গত দুই বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। একই পদে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আগামী দুই বছরও আপনাদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই।’

এর আগে গত ১৩ জুন (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। যুগ্ম সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম। 

এ ছাড়া অর্থ সম্পাদক পদে বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হন সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায়, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, জনকণ্ঠের মাহমুদ আকাশ, মাই টিভির মো. রাকিব হাসান, ডেইলি অবজার্ভারের মহসীনুল করিম লেবু ও আজকের পত্রিকার আয়নাল হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা