× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৮:১৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৯:০৭ পিএম

নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি

বরগুনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাইফুল ইসলাম মিরাজ নামে এক সাংবাদিক। শুক্রবার (১৬ জুন) রাতে বরগুনা সদর থানায় তিনি এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিডির বিষয় সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ বলেন, ’বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন অনিয়মের খবর শুনে সংবাদ সংগ্রহে যাই। সেখানে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নকল করার দৃশ্যসহ হলে প্রতিষ্ঠানটির কর্মচারীদের পরিদর্শকের দায়িত্ব পালনের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে সংবাদ প্রচার হলে আমাকে মামলা ও মারধরের হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক এনামুল হক। এ ছাড়াও আমার সম্মান ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রস্তুতিও নিয়েছেন এনামুল হকসহ প্রতিষ্ঠানটির শিক্ষক পরিচয়দানকারী নজরুল ইসলামসহ বেশ কয়েকজন।’

অভিযোগের বিষয়ে বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হকের মোবাইলে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া গেছে। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ’সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা