× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসআরএফের সভাপতি মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২২:১৫ পিএম

বিএসআরএফের নবনির্বাচিত সভাপতি (ডানে) ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। প্রবা ফটো

বিএসআরএফের নবনির্বাচিত সভাপতি (ডানে) ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। প্রবা ফটো

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে বলা হয়, বিএসআরএফের ১৫২ ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১৪৬ জন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা ও বিএসআরএফের সাবেক সভাপতি তপন বিশ্বাস এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। 

সংগঠনটির সভাপতি পদে ফসিহ উদ্দীন মাহতাব ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ ফ্লাসের মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। একই পদে ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন পেয়েছেন ২৭ ভোট। সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।  

সাধারণ সম্পাদক পদে ইউএনবির মাসউদুল হক পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (রহমান মাসুদ) পেয়েছেন ২১ ভোট এবং আমাদের নতুন সময়ের আনিসুর রহমান তপন পেয়েছেন ৬ ভোট।

কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহেদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের মইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মো. বাহরাম খান পেয়েছেন ৩৫ ভোট। এ পদের অপর প্রার্থী খবর সংযোগের মো. মোসকায়েত মাশরেক পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকাপোস্টের শাহাদাত হোসেন রাকিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ পত্রিকার ফারুক আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) পেয়েছেন ৬৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায় ৮১, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ ৬৫, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল ৬৪, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী ৬২, জনকণ্ঠের মাহমুদ আকাশ ৫৯, মাই টিভির মো. রাকিব হাসান ৫৪, অবজার্ভারের মহসীনুল করিম লেবু ৪০ ও আজকের পত্রিকার আয়নাল হোসেন ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা