× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিন টিভিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান স্পিকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২১:৩৮ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ২২:৩৭ পিএম

গ্রিন টিভির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবা ফটো

গ্রিন টিভির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবা ফটো

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গ্রিন টিভিকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গ্রিন টিভির জমকালো উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান স্পিকার। 

পরীক্ষামূলক সম্প্রচার শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে দেশের ৩৯তম স্যাটেলাইট টেলিভিশন হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচারে যায় গ্রিন টিভি। 

শিল্প উদ্যোক্তা গ্রুপ রংধনুর নতুন এই উদ্যোগ গ্রিন টেলিভিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টেলিভিশনটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, ‘’তোমার চোখে বিশ্ব দেখি’এই থিম নিয়ে আসা টেলিভিশন চ্যানেলটি ভিন্নধর্মী, বৈচিত্র্যময় অনুষ্ঠান যেমন- ধারাবাহিক নাটক, টিভি শো, গেম শো ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নতুন কিছু উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা।’’ 

স্পিকার বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের আলোকে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে এই টেলিভিশন চ্যানেল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’ 

তিনি বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা যেন ভুল সংবাদ প্রচার না করি। এতে চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’

এ ছাড়া নতুন এই চ্যানেল সঠিক অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে সবার মনে জায়গা করে নেবে বলেও প্রত্যাশার কথা জানান স্পিকার। 

শিরীন শারমিন বলেন, ‘গ্রিন টিভি জনকল্যাণে সংবাদ প্রচার করবে। পরিবেশদূষণ, শব্দদূষণ, নদীদূষণ ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রচার করে গ্রিন টিভি তাদের নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে।’ 

গণমাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে। গ্রিন টিভি কাজের ক্ষেত্রে নারীবান্ধব চ্যানেল হিসেবে কাজ করবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। 

স্পিকার বলেন, ‘নতুন সময়ে তাদের হাতে যে চ্যালেঞ্জ নিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রিন টিভি এগিয়ে যাবে।’

তার আগে গ্রিন টেলিভিশনের উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি তার বক্তব্যে গ্রিন টেলিভিশনের কাছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে সঠিক সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করার প্রত্যাশার কথা জানান। 

উদ্বোধন অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামসহ মন্ত্রী, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ চলচ্চিত্র ও মিডিয়া জগতের তারকারা উপস্থিত ছিলেন।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা