রংধনু গ্রুপের উদ্যোগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৯:৩৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৭:৩০ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের স্যাটেলাইট টিভি চ্যানেল ‘গ্রিন টেলিভিশন’।
শুক্রবার (১৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় টেলিভিশনটির পূর্ণাঙ্গ সম্প্রচার অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
'তোমার চোখে বিশ্ব দেখি'—এই স্লোগান সামনে রেখে দ্রুত দর্শক জনপ্রিয়তা অর্জন করতে চায় টেলিভিশনটি।
গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে-সংলগ্ন অনুষ্ঠানস্থলে সন্ধ্যা ৬টায় আসন গ্রহণ করবেন অতিথিরা। রাত ৮টার দিকে এর শুভ উদ্বোধন করা হবে।
বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৫টি।