প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ২২:৫৩ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ২৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩-এর জন্য দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যানাল বাংলাদেশ (টিআইবি)। সম্প্রতি দুইটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি।
টিআইবির দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সব ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। প্রকাশিত প্রতিবেদন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে প্রকাশিত হতে হবে।
প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই ২০২৩। বিস্তারিত জানতে টিআইবির https://ti-bangladesh.org/ija এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন সমন্বয়ক জাফর সাদিক নাম্বার ও ইমেলেই ০১৭০৯৬৬১৬৫৫, [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।