× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ নয় : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সিলেট অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৯:৪৮ পিএম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

তিনি বলেন, ‘যে সংবাদ লিখলে সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়ে; এমন সংবাদ প্রকাশ করা যাবে না। সাংবাদিকরা সব সময় রাষ্ট্রের পক্ষে লিখবেন, ন্যায়ের পক্ষে লিখবেন।’

রবিবার (১৪ মে) দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সূচনার কথা উল্লেখ করে নিজামুল হক নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি সংবাদপত্রের এ অভিভাবক সংস্থাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সংবাদপত্রের স্বাধীনতা ও মান সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এ সংস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি উঠেছে। এ দাবি অবশ্যই যৌক্তিক।’ 

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে ছড়িয়ে থাকা প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে গণমাধ্যমে শৃঙ্খলা ফিরে আসবে। এতে অপসাংবাদিকতা কমে যাবে। তথ্য অধিকার আইন মেনেই সবাইকে সাংবাদিকতা করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এতে আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, হাসিনা বেগম, গুলজার আহমদ ও মকসুদ আহমদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা