প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:৪১ পিএম
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ৩য় পাতায় গতকাল রবিবার ‘ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ভাঙচুর’ শিরোনামে একটি খবর ছাপা হয়েছে।
ভাঙচুরের ঘটনার দিন পুলিশ হামলা ভাঙচুরের অভিযোগে ১২ দুর্বৃত্তকে গ্রেপ্তার করে। কিন্তু অসাবধানতাবশত প্রতিবেদনে লেখা হয়েছে, এ ঘটনার করা মামলায় পুলিশ ১২ হকারকে গ্রেপ্তার করেছে। প্রকৃতপক্ষে এই ১২ জন হকার্স সমিতির কার্যালয়ে হামলাকারী দুর্বৃত্ত। মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।