× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল ও মহাসচিব কলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৩:৪৫ পিএম

সভাপতি মো. কামাল হোসেন  এবং মহাসচিব নুরুন্নাহার চৌধুরী কলি। কোলাজ ছবি

সভাপতি মো. কামাল হোসেন এবং মহাসচিব নুরুন্নাহার চৌধুরী কলি। কোলাজ ছবি

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন চর্চা ও সাংবাদিক পেশার মর্যাদা রক্ষার লক্ষ্যে তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন (বিইউজেইউ)।

এতে সভাপতি পদে মো. কামাল হোসেন (আরটিভি) এবং মহাসচিব পদে নুরুন্নাহার চৌধুরী কলি (শেয়ার বিজ) ও সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন (যুগের চিন্তা) নির্বাচিত হয়েছেন।

অনলাইনে মাধ্যমে আয়োজিত বিশেষ সভায় ৩১ ডিসেম্বর সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৭) ১৫ সদস্য বিশিষ্ট এই  কমিটি ঘোষণা করা হয়। 

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে রুবাইয়াত রিক্তা (ঢাকা জার্নাল), মাহফুজ উদ্দিন খান (আরটিএনএন নিউজ), সহকারী মহাসচিব পদে মো. মুজাহিদুল ইসলাম নাঈম (ঢাকা টাইমস), মো. আজাদ হোসেন ফারুক (সময়ের আলো) শরিফুল বারী টুটুল (দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ পদে হোসাইন নুর (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন (কালের কণ্ঠ), প্রচার সম্পাদক পদে মো. সাইমুন আনাম সাজিদ (সোনালী নিউজ) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, নির্বাহী সদস্য পদে ওমর ফারুক (বাংলাদেশ জার্নাল), সালেকুজ্জামান রাজিব (ব্রেকিং নিউজ), খালিদ আহমেদ (বাংলাবাজার পত্রিকা), জুয়েল রানা জনি (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা