× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সময় টিভির সাংবাদিক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সময় টিভির সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ আমাকে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে আমাকে আঘাত করতে থাকে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন আমিনুল ইসলামের সমর্থকরা।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন-এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি।

তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হবে।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা