× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বসুন্ধরা গ্রুপকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১১:১৪ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৬ এএম

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বসুন্ধরা গ্রুপকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ

দেশের আবাসন খাতের শীর্ষ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এই গ্রুপ রাজধানীর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাসন চাহিদা মেটাতে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তুলেছে, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এই গ্রুপটি দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখে দেশ গঠনে ভূমিকা রাখছে। 

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ২০২৩ ও ২০২৪ সালে স্বনামধন্য বসুন্ধরা গ্রুপকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওইসব প্রতিবেদনে বেশ কিছু তথ্য অতিরঞ্জিতভাবে উত্থাপন করা হয়েছে, বেশ কিছু তথ্য সঠিক ছিল না বলে পরবর্তীতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এসব অসম্পূর্ণ তথ্যগত ত্রুটিপূর্ণ সংবাদের কারণে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা বসুন্ধরা গ্রুপ নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক ক্ষেত্রে সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা এজন্য মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমরা সজাগ থাকব। প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত এসব প্রতিবেদন বিবেচনায় নিয়ে যেসব ব্যক্তি ও স্টেকহোল্ডার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে সরকারকে উস্কে দিচ্ছেন বা সরকারকে গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন, আমরা মনে করি তাদের উদ্যোগ সুবিবেচনাপ্রসূত নয়। 

দুই যুগেরও বেশি সময় ধরে দেশের সার্বিক অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপ যে অবদান রেখে চলেছে তা সত্যিই ঈর্ষণীয়। দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা বসুন্ধরা গ্রুপ আগামী দিনগুলোতে সাফল্যের ডানা মেলে আরও এগিয়ে যাবে, এটা সকলের প্রত্যাশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা