× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ন্যাপের বিবৃতি

সাংবাদিক হত্যা জাতির জন্য অশনি সংকেত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০০:৪৯ এএম

সাংবাদিক হত্যা জাতির জন্য অশনি সংকেত

চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় গাজীপুরে সাংবাদিক আনোয়ারের হাত-পা থেঁতলে দেওয়া আর তুহিনকে জবাই করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ এবং গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের শীর্ষ দুই নেতা বলেছেন, এভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যা দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। জনমনে প্রশ্ন জাগে, সাংবাদিক নির্যাতন ও হত্যা নিয়ে রাষ্ট্রের কি কিছুই করার নেই?

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।

তারা বলেন, গাজীপুর সদর থানার কাছে সাংবাদিক আনোয়ার হোসেনের সঙ্গে যে নির্মমতা করেছে সন্ত্রাসীরা, প্রশাসন যদি সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতো তাহলে হয়তো সাংবাদিক তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হতো না। সরকারের আচরণে মনে হচ্ছে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে তারা অসহায়।

দুই নেতা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরের চাঁদাবাজি নিয়ে লাইভ করার অল্প সময় পড়েই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করেছে; যা সরকারের ব্যর্থতারই প্রমাণ। এ ঘটনা থেকে প্রমাণিত হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। যেখানে একজন সাংবাদিকের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য একটা অশনিসংকেত।

তারা অবিলম্বে এই ঘটনার নেপথ্য রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও ঘটনার নেপথ্য নায়কদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্য গোষ্ঠী যাতে রাজনৈতিক পরিচয়ে বেঁচে না যায় সেই বিষয়ে সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা