× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ১৯:৫৩ পিএম

সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

তারা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা