× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন সাংবাদিক সোহেল মঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১৬:১৫ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৫ ১৬:৩০ পিএম

মারা গেছেন সাংবাদিক সোহেল মঞ্জুর

নিউজ টাইম পত্রিকার সম্পাদক সোহেল মঞ্জুর মারা গেছেন। 

সোমবার (২১ জুলাই) ভোরে ঢাকার মোহাম্মদপুরের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। 

মৃত্যুকালে সাংবাদিক সোহেল মঞ্জুর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে মোহাম্মদপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে রংপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

সোহেল মঞ্জুর দীর্ঘদিন অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সোহেল মঞ্জুরের মৃত্যুতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। ইআরএফের নেতারা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা