× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই চেতনাকে ধারণ করে নতুন গণমাধ্যম 'বাংলা এডিশন' এর যাত্রা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ২২:৫৩ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৫ ২২:৫৩ পিএম

জুলাই চেতনাকে ধারণ করে নতুন গণমাধ্যম 'বাংলা এডিশন' এর যাত্রা শুরু

বাংলাদেশের গণজাগরণ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ পতনের অন্যতম অনুপ্রেরণার মাস ‘জুলাই চেতনা’কে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো একটি নতুন গণমাধ্যম — ‘বাংলা এডিশন’ (banglaedition.com)। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকীতে তাঁকে উৎসর্গ করে, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মানে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আবেগপূর্ণ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বাংলা এডিশনের সিইও মো. আল-আমিন জানান, গণতন্ত্র, ধর্মীয় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনা, বাক স্বাধীনতা ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েই গড়ে উঠেছে এই নতুন প্ল্যাটফর্ম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে একই সঙ্গে বাংলা এডিশনে প্রচারিত হবে সংবাদ, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে বক্তব্য রাখেন, বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক ইলিয়াস হোসাইন ও কনক সারওয়ার, ফ্রান্স থেকে যুক্ত হন পিনাকী ভট্টাচার্য, যুক্তরাষ্ট্র থেকে জুলকার নাইন সায়ের। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলা এডিশন শুধু একটি সংবাদমাধ্যম নয়; এটি এক নতুন চিন্তার ধারা, যেখানে প্রাধান্য পাবে গণমানুষের কথা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান। দেশের সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক বাস্তবতায় সৎ ও সাহসী সাংবাদিকতা যে জরুরি, ‘বাংলা এডিশন’ ঠিক সেই জায়গা থেকেই শুরু করছে তার পথচলা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলা এডিশনের মাধ্যমে হলুদ সাংবাদিকতার অবসান হোক। আমরা এই সংবাদ মাধ্যমের কাছে অনেক কিছুই আশা করি। নতুন প্রেক্ষাপটে এই সংবাদ মাধ্যম দেশের ও জনগণের স্বার্থেই কথা বলুক।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইলিয়াস একটি সাহসী চেতনার নাম। তাঁর হাত ধরেই যেহেতু বাংলা এডিশনের যাত্রা- সেহেতু আশা করা যায়, এটা নতুন দিনের, নতুন বাংলাদেশের সাহসী গণমাধ্যম হয়ে সংবাদ পরিবেশন করবে।

অনুষ্ঠানে শহীদ মুগ্ধ এবং আবু সায়িদের ওপর দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আর্থিক সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ চিন্তক ফরহাদ মজহার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ বীর প্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমী, সহকারি সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মুফতি হারুন ইজহার, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শহীদ নাহিদের মা প্রমুখ। মঞ্চে ওঠে বক্তব্য রাখতে গিয়ে শহীদ আশরাফুলের মা কান্না করতে করতে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যান। শহীদ পরিবারের সবাই কান্নাজড়িত কন্ঠে তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। তাদের অভিযোগ, এসব খুনিদের অনেকেই সরকারের ভেতর এখনো ঘাপটি মেরে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা