× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, বরখাস্ত দুই কর্মকর্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১২:৫১ পিএম

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, বরখাস্ত দুই কর্মকর্তা

‘সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন করার’ কারণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রযোজক নাসির উদ্দিন (গ্রেড-১) ঢাকা কেন্দ্রে ‘জনতার সামনে’ নামে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন। অনুষ্ঠানটি প্রচার উপযোগী মর্মে প্রত্যায়ন  করেছেন, যা গত ২৭ জুলাই রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। ওই অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয়ে উপস্থাপন করায় সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের ভবিমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কার্যকলাপ সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২৮ এর বিধি ৩(ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে এই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

আরেক আদেশে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে জানানো হয়, অনুষ্ঠানটি প্রচারের আগে প্রিভিউ করেছেন এবং কোনো মতামত ছাড়াই প্রচারের জন্য প্রেরণ করেছেন। সে পরিপেক্ষিত্রে গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচরিত হয়েছে।

এই অভিযোগে সরকারি চাকরি বিধিমালার একই ধারায় সাময়িক বরখাস্ত করা হয় সাহরিয়ার মোহাম্মদ হাসানকে।  

এ ঘটনায় বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা