প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৮:৫২ এএম
দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ মারা গেছেন। তার ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।
সাহাদাত পারভেজ বলেন, ‘তার কিডনি ও হার্টের অবস্থা ভালো ছিল না। এর আগে পাঁচবার হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। মোট সাতবার হার্ট অ্যাটাক হয়েছে তার।’
তিনি আরও জানিয়েছেন, বনানী কবরস্থানে শনিবার (২১ জুন) যোহরের নামাজের পর চঞ্চল মাহমুদের দাফন হতে পারে।
চঞ্চল মাহমুদের বয়স হয়েছিল ৬৬ বছর। তার জন্ম ১৯৫৯ সালের ১২ মার্চ করাচীতে। বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। গত চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি ছিলেন পরিচিত মুখ।