প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫ ২১:৪২ পিএম
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা। বুধবার (১১ জুন) সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পান।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।
হোসনে আরা বেগমের জানাজা আজ রাত ৯টায় ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, রুপা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। তিনি ময়মনসিংহের পথে আছেন এখন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোসনে আরা বেগম মারা যান বলে জানান নবনীল।