× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, তিন সাংবাদিক চাকরিচ্যুত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ০০:৩৭ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫ ১১:৩৩ এএম

দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, তিন সাংবাদিক চাকরিচ্যুত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে ‘জুলাই অভ্যুত্থানের অবমাননাকর’ প্রশ্ন করার জেরে দুটি টেলিভিশন চ্যানেলের তিনজন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। এর মধ্যে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির একজন, চ্যানেল আইয়ের একজন এবং এটিএন বাংলার একজন সাংবাদিক রয়েছেন। এছাড়া দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার সাময়িক স্থগিত রাখা হয়। কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

চাকরিচ্যুত সাংবাদিকরা হলেন দীপ্ত টেলিভিশনের মিজানুর রহমান, মাহমুদ শাওন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মো. ফজলে রাব্বি।

মঙ্গলবার দীপ্ত টিভির এক স্ক্রলে বলা হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’

এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ চ্যানেলটির অফিসিয়াল পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট দিয়ে জানান, ‘সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে পেশাদারি প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এদিকে এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দীপ্ত টিভির সংবাদকার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার। ‘গণহত্যার পক্ষে’ প্রশ্ন করায় টেলিভিশন কর্তৃপক্ষই এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা