× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটি কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রেস ক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গঠনতন্ত্র অনুযায় নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচনের আদেশ দেওয়া হবে না মর্মে রুল জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। 

রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেস ক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেস ক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেবের দায়ের করা রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেন। 

রীটকারীর পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই।

কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিং প্রেস ক্লাবের নির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করেন। অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে মিডিয়াকর্মী ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা